Wednesday, June 24, 2026

ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলছে স্কুল, নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

প্রায় ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্কুল। মঙ্গলবার স্কুল খোলা নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগামী ২১ সেপ্টেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

নির্দেশিকায় জানানো হয়েছে-

১.শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

২. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। হাইপোক্লোরাইট সলিউশন, অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক মিশ্রণ রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩. যে স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে সেই স্কুল পরিষ্কার করতে হবে।

৪. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।

৫. স্কুলে পড়ুয়াদের হাজির হতে গেলে অভিভাবকের সই-সহ অনুমতি জরুরি।

৬. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।

৭. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।

৮. কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদিও ৭০% অ্যালকোহল যুক্ত মিশ্রণ দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে।

৯. শিক্ষক, স্কুলকর্মী ও পড়ুয়াদের ব্যবহৃত মাস্ক ফেলার জন্য ক্লাসরুম ও সাধারণের যাতায়াতের জায়গায় আলাদা বিনের ব্যবস্থা রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

১০. পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অবসাদ দেখা দিলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।

১১. পড়ুয়াদের যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব যানবাহন ব্যবহার করা হলে সেগুলি স্যানিটাইজ করতে হবে।

১২. স্কুলে থাকাকালীন কোনও পড়ুয়া, শিক্ষক বা স্কুলকর্মী অসুস্থ বোধ করলে বা তাঁদের মধ্যে উপসর্গ দেখা দিলে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে।

১৩. কোনও পড়ুয়া, শিক্ষক বা কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এলে গোটা স্কুল ফের স্যানিটাইজ করতে হবে।

আরও পড়ুন- বিজেপির রাজ্য কমিটিতে ব্রাত্য তথাগত! “হেভিওয়েট” শোভন তালিকার ৬৩ নম্বরে

 

Related articles

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...