Monday, June 22, 2026

ফেসবুক লাইভ করতে করতে আত্মঘাতী শিক্ষক! তারপর?

Date:

Share post:

ফের আত্মহত্যার ঘটনা। এবার ফেসবুকে লাইভ করে হবু শ্বশুর বাড়িতে আত্মঘাতী হলেন এক শিক্ষক। গতকাল, বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বালুরঘাটের মধুপুরে। মৃত শিক্ষকের নাম শুভাশিস মার্ডি। বাড়ি বালুরঘাটের চিঙ্গিসপুর এলাকায়। তিনি পতিরামের সফরপুর প্রাথমিক স্কুলের শিক্ষক।

পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি মধুপুরে তাঁর বিয়ে ঠিক হয়। সেই হবু শ্বশুর বাড়িতে যান শুভাশিসবাবু। গভীর রাতে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ফেসবুকে লাইভ দেখে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা ফোন করলেও খুব স্বাভাবিকভাবে ফোন ধরেননি শুভাশিস।পরে সকলে তাঁর হবু শ্বশুর বাড়িতে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে ঠিক কী কারণে ওই স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন : ‘তুই কি আমার জন্য মরতে পারবি?’ বান্ধবীর প্রশ্ন, তিনদিন পর উদ্ধার পড়ুয়ার দেহ

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...