Friday, June 26, 2026

ফের সায়ন্তনের নজিরবিহীন “ভাষা সন্ত্রাস”! পাল্টা দিলেন তৃণমূল নেতা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করতে “ভাষা সন্ত্রাস”র ঝুলি নিয়ে ফের মাঠে নেমে পড়লেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ, শনিবার বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে তিনি নজিরবিহীন ভাষায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। যা উস্কানিমূলক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ডেপুটেশন কর্মসূচি থেকেই পুলিশ ও তৃণমূলকে উদ্দেশ করে কার্যত হুমকি দিলেন বিজেপি নেতা। সায়ন্তনের কথায়, “বিজেপির কার্যকর্তা মার খেয়ে বিড়ালের মতন ফোন করছেন কেন? বাঘের মত কাজ করছেন না কেন? পুলিশ ক্রিমিনালদের ধরছে না তো কি হয়েছে? আপনারা ধরে পিঠে একটু আদর করে দিন। আর নুন-লঙ্কা বাটা ছড়িয়ে থানার সামনে ফেলে দিয়ে চলে যান। এমন মার মারুন, যেন চোদ্দোপুরুষ বিজেপির দিকে চোখ তুলে তাকাতে না পারে!”

সায়ন্তনের এমন উস্কানিমূলক মন্তব্যের পরই তার কড়া জবাব দিতে দেরি করেননি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। তৃণমূল নেতা পাল্টা দিয়ে বলেন, “ওখানে বিজেপি কর্মীদের প্ররোচনা দিয়েছে সায়ন্তন। বিজেপি কর্মীদের বলছেন তৃণমূল কর্মীদের হাত ভেঙে, নুন-লঙ্কা গায়ে ছড়িয়ে দিন। এখন তৃণমূল কর্মীরা যদি বিজেপি কর্মীদের হাত, পা, কোমর সব ভেঙে নুন-লঙ্কার সঙ্গে হলুদ-জিরে গুঁড়ো মিশিয়ে দেয়, তখন কেমন লাগবে? একবার ভেবে দেখেছেন সায়ন্তন বসু?”

আরও পড়ুন- জাস্টিস ফর রিয়া: বঙ্গকন্যার ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের

দুই নেতার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলার তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...