Thursday, May 14, 2026

সংক্রমণ রুখতে সংসদের ক্যান্টিনে এবার রান্না করা খাবারের বদলে ফুড প্যাকেটের ব্যবস্থা

Date:

Share post:

কোভিড মহামারি পরিস্থিতিতে সব রকম স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কাল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দিনের প্রথম অর্ধে রাজ্যসভা ও দ্বিতীয়ার্ধে লোকসভার অধিবেশন চলবে। তবে প্রতিবারের মত এবার আর সংসদের ক্যান্টিনে সাংসদের খাবার রান্না করে পরিবেশন করার বন্দোবস্ত থাকবে না। কারণ, সেই করোনা। সংক্রমণ ঠেকাতে সাংসদদের জন্য এবার ফুড প্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে। ব্রেকফাস্ট ও লাঞ্চ দুইই আসবে প্যাকেটবন্দি হয়ে। লাঞ্চে ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান অথবা কন্টিনেন্টাল সব রকম ফুড প্যাকেটেরই ব্যবস্থা থাকছে। সংসদের কিচেন ও ক্যান্টিন বারবার জীবাণুমুক্ত করা হবে। প্যাকেটবন্দি খাবারের গুণমান বজায় রাখার উপরেও জোর দিয়েছে সংসদের সচিবালয়।

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...