Tuesday, February 3, 2026

সুশান্ত মৃত্যুতে মাদকযোগ ঘটনায় গ্রেফতার আরও ৬

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকযোগের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হলো। রবিবার মুম্বই থেকে তাঁদের গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মাদক সেবন এবং ড্রাগ পেডলারদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মাদকযোগের ঘটনায় সব মিলিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রবিবার যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে নাম রয়েছে করমজিৎ সিং আনন্দ, ডয়েন ফার্নান্ডেজ, সঙ্কেত পটেল, অঙ্কুশ আনরেজা, সন্দীপ গুপ্ত এবং আফতাব ফতেহ আনসারির।

এনসিবি সূত্রে খবর, করমজিৎ সিং আনন্দ মাদকের যোগান দিত। রিয়া সহ বলিউডের সেলেবদের সঙ্গে বেশ ভালোই যোগাযোগ রয়েছে তাঁর। করমজিতের সঙ্গে কাজ করতেন সঙ্কেত পটেল। অন্যদিকে, ডয়েন ফার্নান্ডেজ কিউরেটেড মারিজুয়ানা এবং হাসিসের কারবার করতেন। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের সঙ্গে ফার্নান্ডেজের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে এনসিবির অনুমান, সুশান্তের জন্য মাদকের যোগান দিতেন ডয়েন ফার্নান্ডেজ। রিকশা চালক সন্দীপ গুপ্ত, বিপুল পরিমাণ মাদক সরবরাহ করতেন। এনসিবি জানিয়েছে, অঙ্কুশ আনরেজার মুম্বইয়ে একটি রেস্তোরাঁ আছে। রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি, মাদক সরবরাহের কাজ করতেন তিনি। অঙ্কুশ আনরেজা এবং সঙ্কেত পটেলের সঙ্গে যোগাযোগ ছিল অনুজ কেশওয়ানের। যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

টানা ৩ দিন জেরার পর গত মঙ্গলবার নারকোটিক কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। তার আগেই গ্রেফতার করা হয় রিয়ার ভাই সৌভিককে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার দু’দফায় জামিনের আর্জি করলেও, তা খারিজ করে দেয় আদালত। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্তকে এবং অভিনেতার রাঁধুনি নীরজকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মাদকযোগের ঘটনায় রবিবার ৬ জনকে গ্রেফতার করল এনসিবি।

আরও পড়ুন-একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

spot_img

Related articles

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...