Monday, May 11, 2026

ঘুড়ি উৎসবের মাধ্যমে একুশের ভোট প্রচার শুরু তৃণমূলের

Date:

Share post:

অভিনব প্রচার তৃণমূলের। এবার ঘুড়ি উৎসবের মাধ্যমে একুশের ভোটের প্রচার শুরু করে দিলেন বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। আজ, বুধবার সল্টলেক দত্তাবাদের বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত।

আজ এবং আগামীকাল দু’দিন চলবে এই ঘুড়ি উৎসব। ঘুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোসের ছবি এবং তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান, এই ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১-এর ভোট প্রচার শুরু করা হল। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় প্রতীক চিহ্ন দেওয়া ঘুড়ি কেটে গিয়ে মানুষের হাতে গিয়ে পড়বে এভাবেই ভোটের আগে অভিনব প্রচার চলবে।

আরও পড়ুন-বারাকপুরে তৃণমূল কর্মীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...