Wednesday, June 24, 2026

ভোটের মুখে সিঙ্গুর নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ

Date:

Share post:

সিঙ্গুরে কারখানার দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপির। পাল্টা কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হলো তৃণমূল। কেন্দ্রের কৃষক বিরোধী নীতি এবং আর্থিক বঞ্চনার প্রতিবাদে বুধবার তৃণমূলের নেতৃত্বে সারা রাজ্যে সাড়ে ৩ হাজার কৃষক মাঠে নেমে বিক্ষোভ দেখান। এদিন বিক্ষোভে সামিল হন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। অন‍্যদিকে, সিঙ্গুরে প্রকল্প এলাকার জমি চাষযোগ‍্য করার দাবিতে বিক্ষোভ দেখায় সিঙ্গুরের বিজেপি নেতা কর্মীরা।

পশ্চিমবঙ্গ কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের ডাকে কৃষি জমির আলে দাঁড়িয়ে মেঠো প্রতিবাদে সামিল হন কৃষক ও ক্ষেতমজুদররা। সংগঠনের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না সিঙ্গুরের বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েতের ঘনশ‍্যামপুরে কৃষি জমির আলে দাঁড়িয়ে এই প্রতিবাদে সামিল হন। তিনি বলেন, “কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সারা রাজ্যের কৃষকরা মাঠে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন।”

সিঙ্গুরে প্রকল্প এলাকার সামনে মিছিল করে বিজেপি। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সহ সভাপতি সঞ্জয় পাণ্ডে বলেন, প্রকল্পের জমি এখনও চাষ যোগ্য করা হয়নি। আমাদের দাবি এই জমিকে চাষ যোগ্য করে তুলতে হবে। বাকি জমিতে শিল্প করতে হবে। বিজেপি নেতার এই অভিযোগ খারিজ করে দিয়েছেন বেচারাম মান্না। তিনি সাফ জানিয়েছেন, “সিঙ্গুরে প্রকল্প এলাকায় ৮০ শতাংশ জমিকে চাষযোগ‍্য করে দেওয়া হয়েছে। বাকি জমির চাষ উপযোগী করে তোলার কাজ চলছে।”

আরও পড়ুন- অমিত শাহর ভাষাতেই রাজ্যসভায় কেন্দ্রকে কটাক্ষ ডেরেকের

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...