Wednesday, June 10, 2026

অমিত শাহর ভাষাতেই রাজ্যসভায় কেন্দ্রকে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাতেই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সিএএ ও এনআরসি প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, ‘ঘটনাক্রম বুঝুন’। সেই প্রসঙ্গ তুলেই ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।
তিনি বলেন, শীতকালীন অধিবেশনে সিএএ এবং এনআরসি নিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘মিত্রোঁ, আপ ক্রোনলজি সমঝিয়ে। প্রথমে সিএএ, তারপরে এনআরসি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এনআরসি হবে”। অমিত শাহের সেই ‘ক্রোনলজি’ কটাক্ষই এদিন কেন্দ্রের শাসকদলকে ফিরিয়ে দেন ডেরেক
তিনি বলেন, ৩০ জানুয়ারি দেশে প্রথম কোভিড আক্রান্তের সন্ধান মেলে। ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সংসদীয় কমিটির চেয়ারম্যানকে ৫ মার্চ তৃণমূলের সংসদীয় কমিটি চিঠি লিখে করোনা নিয়ে জরুরি বৈঠক ডাকার আর্জি জানিয়েছিল। কিন্তু ৮ মার্চ পর্যন্ত কিছুই করা হয়নি। আচমকা কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই লকডাউন ঘোষণা করেন মোদি। ২৫ মার্চ- নোটবন্দি-২ বলে কটাক্ষ করেন ডেরেক। ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় মাত্র চার ঘণ্টার নোটিশে। সরকার বলছে, ৪৩টি ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে। ২৬ মার্চের আগে একটাও ভিডিয়ো কনফারেন্স হয়েছে কি? প্রশ্ন তোলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা।
তিনি কটাক্ষ করে বলেন, ভাল হলে কেন্দ্র করছে— খারাপ হলে রাজ্য।

আরও পড়ুন-বাংলাকে কাশ্মীর বানানোর অভিযোগ লকেটের, পাল্টা তৃণমূল বলল গুজরাত হতে দেব না

Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...