Tuesday, June 2, 2026

স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

করোনা আবহে অনিশ্চয়তার ঘেরাটোপ থেকে বেরিয়ে অবশেষে স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ১, ৩, ৪, ৫, ৭, ৮ অক্টোবর রয়েছে বিকম অনার্স পার্ট ৩ পরীক্ষা। বিএ, বিএসসি অনার্স পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৫, ৭, ৮ অক্টোবর। বিএ, বিএসসি জেনারেল পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৪, ৮ অক্টোবর। তবে ইউজিসি থেকে এখনও লিখিত সম্মতি না মেলায়, আপাতত এই প্রোগ্রামকে শর্তসাপেক্ষ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, ১ নভেম্বর থেকে বিএড এবং এমএড কোর্সে ছাত্র ভর্তি শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে অনলাইন কাউন্সেলিং এবং ভর্তি হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-গঙ্গার পাড়ে তর্পণের লাইন পড়ে যাবে তৃণমূলের! বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...