Thursday, May 14, 2026

সেনাদের জলের প্রয়োজনে ১০ হাজার বছরের পুরনো লেকের খোঁজ

Date:

Share post:

লাদাখ সীমান্ত থেকে এখনই সেনা সরাতে রাজি নয় ভারত। কিন্তু শীত আসছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে ভারতীয় সেনার থাকার জন্য অনুকূল পরিবেশের সন্ধান করা হচ্ছে। আর তার জন্য প্রধান যেটা প্রয়োজন তা হল পানীয় জল। সেটার সন্ধানে ১০ হাজার বছরের পুরনো একটি লেক খুঁজছেন বিশেষজ্ঞরা। লেকটা রয়েছে জানেন তাঁরা। খোঁজ চলছে দেশের সবচেয়ে বিপদসঙ্কুল ও উচ্চতম সীমান্ত দৌলত বেগ ওল্ডিতে।

তবে আশার আলো দেখাচ্ছেন প্রখ্যাত ভূতত্ববিদ ডঃ রীতেশ আর্য। তাঁর মতে, ১৭ হাজার ফুট উঁচুতে মিলতে পারে ১০ হাজার বছরের পুরনো লেক। ওই অঞ্চলে খনন চলছে। রীতেশ আর্যকে সঙ্গে নিয়েই কাজ করছে ভারতীয় সেনা। পানীয় জলের উৎস খুঁজে বের করাই এখন ভারতীয় সেনার সামনে মুখ্য চ্যালেঞ্জ।
লাদাখ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে সর্বোচ্চ সীমায় ঘাঁটি তৈরি করার অনুকূল পরিবেশ খুঁজছে ভারতীয় সেনা। এই এলাকায় ১০ হাজার বছর আগেকার একটি লেক রয়েছে। লেকটির নাম পালেও লেক। এই পানীয় জলের উৎস পাওয়া গেলে সেনার মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত বিশেষজ্ঞদের।
১৭ হাজার ফুট উচ্চতায় ওই লেকই দেবে পানীয় জলের সন্ধান। এর আগে সিয়াচেন হিমবাহ ও বাটালিকের উচ্চতায় সেনার সঙ্গে কাজ করেছেন ডঃ রীতেশ আর্য। ইতিমধ্যেই দৌলত বেগ ওল্ডি পর্যবেক্ষণ করেছেন তিনি। ২৮ দিন কাটিয়েছেন কারু থেকে টাংগেল এলাকা ঘুরে। কোথাও পানীয় জলের সন্ধান মেলে কিনা, তার খোঁজ চলেছে। বুধবার, ডঃ আর্য জানান, পূর্ব লাদাখের বরাফাবৃত ভূমিতে, যেখানে পাহারায় রয়েছে সেনা, সেখানেও জলের সন্ধান খুঁজে বের করেছেন তিনি। ওই এলাকার হাইড্রো জিওলজিক্যাল পরিবেশ জল থাকার অনুকূল। দৌলত বেগ ওল্ডিতেও পানীয় জলের সন্ধান পাওয়া যাবে বলে আশাবাদী ডঃ আর্য।

আরও পড়ুন- এলএসিতে ভারতীয় সেনার টহলদারি কেউ বন্ধ করতে পারবে না: রাজ্যসভায় রাজনাথ

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...