Tuesday, May 12, 2026

প্রস্তাবিত কৃষি বিল নিয়ে সংঘাত বিজেপি জোটে,পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

Date:

Share post:

কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিল নিয়ে শুধু বিরোধীরা নয়, এবার সরব বিজেপির জোট শরিকও। কৃষিপণ্যের ন্যায্য মূল্য যাতে কৃষকরা পেতে পারে সেজন্য কৃষিক্ষেত্রকে আরও উন্মুক্ত করতে প্রস্তাবিত বিল আনার কথা বলছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নতুন এই বিল নিয়ে আপত্তির কথা জানিয়ে লোকসভায় ভোটাভুটির আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের ইস্তফার পর প্রস্তাবিত কৃষি বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও বিজেপির দাবি, মধ্যসত্ত্বভোগীদের দাপট থেকে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং কৃষিপণ্য বিক্রিতে কৃষকদের স্বাধীনতা দিতেই এই বিল পেশ হবে। যদিও শরিকদের ক্ষোভ দূর করার চেষ্টাও চালাচ্ছে বিজেপি। ঘটনা হল, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিল নিয়ে কোনও আপত্তি না জানালেও এই ইস্যুতে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের মধ্যে অসন্তোষ শুরু হতেই ঘরোয়া রাজনীতির চাপে এখন বিলের বিরোধিতায় সরব আকালি দল। তাই লোকসভায় বিল নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীর। এ নিয়ে তাই আকালি দলকে কটাক্ষ করতে ছাড়েনি পাঞ্জাবের ক্ষমতাসীন কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও আকালি দলের বিরোধিতাকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন।

কৃষি বিল ইস্যুতে আকালি দল কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়লেও বিজেপির সঙ্গে সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলে এদিনই জানিয়েছে তারা। দলের প্রধান তথা হরসিমরতের স্বামী সুখবীর বাদল জানিয়েছেন, মন্ত্রিসভায় না থাকলেও কেন্দ্রীয় সরকারকে বাইরে থেকে সমর্থন করবে আকালি দল। তাঁরা এনডিএতেও থাকছেন। সুখবীর বলেন, কৃষক বিরোধী নীতির বিরোধিতা আমরা করব। তবে অন্য সব বিষয়ে সরকারের প্রতি সমর্থন আগের মতই থাকবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই পাঞ্জাবের কৃষকরা এই কেন্দ্রীয় বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের পুরোপুরি সমর্থন করছে কংগ্রেস। সম্প্রতি রাজ্যের কৃষক সংগঠনগুলি হুমকি দেয়, সংসদে এই বিল সমর্থন করবেন যারা, তাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। বিধানসভা নির্বাচনেও তাদের শিক্ষা দেওয়া হবে। রাজ্যে দলের জনভিত্তিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতেই সুর বদল করে আকালি দল। জানিয়ে দেয়, এই বিল সমর্থন করা হবে না। তাদের বিরোধিতা যে আন্তরিক, সেকথা বোঝাতেই এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের কৌশল নিল আকালি দল। বিল পাশ হলেও যাতে তার আঁচ নিজেদের গায়ে না পড়ে।

আরও পড়ুন- সাধ্যের মধ্যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে টেকনো গ্লোবাল হাসপাতাল

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...