Friday, April 24, 2026

যুবসমাজের জন্য সুখবর! সহজ সুদে ঋণ নিয়ে ব্যবসার সুযোগ ‘কর্মসাথী’ প্রকল্পে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বেকার যুবক যুবতীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি। নবান্ন থেকে জারি করা হয়েছে কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি। বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে ব্যবসার জন্য দু’লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ পাবেন। আবেদনপত্র খতিয়ে দেখতে জেলা ও ব্লক স্তরে গঠন করা হয়েছে কমিটি।

নবান্ন সূত্রে খবর, কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন হবে জেলা ভিত্তিক। আবেদনপত্র খতিয়ে দেখতে তৈরি হবে কমিটি। পাওয়া যাবে সহজ কিস্তিতে ঋণ।

কারা এই ঋণ পেতে পারেন কী কী শর্ত জারি হয়েছে দেখে নেওয়া যাক:-

▪️ আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৫০
▪️ আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
▪️ সর্বোচ্চ দু’লক্ষ টাকা লোন মিলবে রাজ্য সরকারের তরফ থেকে।

কর্মসাথী প্রকল্পের সুবিধা পেতে আবেদনগুলি খতিয়ে দেখে ঋণদানে অনুমোদন দেওয়ার জন্য জেলায় জেলায় গঠন করা হয়েছে একটি স্ক্রিনিং কমিটি। এই কমিটিতে জেলাশাসক ছাড়াও তাঁকে কাজে সাহায্যের জন্য থাকছেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলার হ্যান্ডলুম দফতর, মৎস্য, কৃষি বিপণন, উদ্যানপালন দফতরের আধিকারিকরা।

তবে কলকাতার ক্ষেত্রে এই বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন এমএসএমই দফতরের ডিরেক্টর।

আরও পড়ুন-চাঞ্চল্যকর! গোপন চিনা নজরদারি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গান্ধী পরিবার, মমতা, রতন টাটাদের উপর

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...