Wednesday, June 24, 2026

‘কৃষক-দরদ’ নিয়ে নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদির

Date:

Share post:

কৃষি বিল নিয়ে সমানে বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে বিহারে একটি সেতুর উদ্বোধনে গিয়েও তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বাদল অধিবেশনেই পাশ হয়েছে কৃষি বিল। সেটিকে স্বাগত জানিয়ে বিরোধীদলগুলি বিশেষ করে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কৃষকদের প্রতি দরদ দেখিয়ে পরোক্ষভাবে কৃষকদের উন্নয়নে বাধা দিচ্ছে সেই রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল।

তিনি বলেন, এই বিল পাশ হওয়ার ফলে কৃষকেরা প্রকৃত অর্থে স্বনির্ভর হয়ে উঠবেন। পাশাপাশি, কৃষকদের এমএসপি ও সরকারের ক্ষতিপূরণের প্রক্রিয়া চলতে থাকবে। কৃষকদের কাছে এই কৃষি বিল পাশ এক ঐতিহাসিক ঘটনা ডলে মত মোদির। এই কৃষি বিলে মধ্যস্বত্ত্বভোগী থেকে কৃষকদের মুক্তি দেবে।

এই বিল নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, কৃষকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার উত্তরে প্রধানমন্ত্রী এদিন বলেন, যারা দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল, দেশ শাসন করেছে, তারা কৃষকদের উন্নয়নের জন্য কোন কাজই করেনি। এখন যখন তাদের সরকার কৃষকদের উন্নয়নের বিল পাস করছে, তখন ‘অনেকেই চেষ্টা করছেন কৃষকদের মনে সংশয়ের সৃষ্টি করতে। এই বিল কৃষকদের আগামী দিনে আত্মনির্ভর করে তুলবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-২০০০ টাকার নোট ছাপায় সায় ছিল না মোদির! ফাঁস প্রাক্তন আমলার

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...