Thursday, June 25, 2026

২০০০ টাকার নোট ছাপায় সায় ছিল না মোদির! ফাঁস প্রাক্তন আমলার

Date:

Share post:

ডিমানিটাইজেশন বা নোট বাতিলের সময় দু হাজার টাকার নোট ছাপায় সায় ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষ পর্যন্ত এবিষয়ে অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শ মেনে ব্যক্তিগত মত দূরে সরিয়ে রাখেন তিনি। ২০০০ টাকার নোট চালুতে নিজের অনিচ্ছা থাকলেও মেনে নেন বিশেষজ্ঞ ও আমলাদের মত। ২০১৬ সালে নোটবন্দির প্রায় চার বছরের মাথায় এই গোপন তথ্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র। তিনি জানান, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বড় অংকের নোট ছাপা হলে বাজারে দ্রুত নগদের যোগান বাড়ানো যাবে বলে উপদেষ্টারা মোদিকে পরামর্শ দিয়েছিলেন এবং অনিচ্ছাসত্ত্বেও তা মেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে নৃপেন্দ্র মিশ্রের এক লেখায় উঠে এসেছে এমন তথ্য। সরকারি শীর্ষ স্তরের এই প্রাক্তন আমলা জানিয়েছেন, মোদি এই সিদ্ধান্তের জন্য পরামর্শদাতাদের কোনওভাবে দায়ী তো করেনইনি, উল্টে এই সিদ্ধান্তের দায় পুরোপুরি নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। বিরোধীদের আক্রমণও নিজে হজম করেছেন।

প্রসঙ্গত, নৃপেন্দ্র মিশ্র প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত। তাঁর বক্তব্য, নোট বাতিলের পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে ব্যাপারে সহমত ছিলেন না মোদি। কিন্তু প্রতিষ্ঠানকে শ্রদ্ধা জানিয়ে এবং নিজের সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে না দিয়ে অন্যদের মত মেনে নেন তিনি। যদিও প্রাক্তন আমলার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদের যুক্তি, মোদি সরকার নোট বাতিলের সিদ্ধান্তের কুফল এখন বুঝতে পারছে। তাই এই কাজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দায় ঝাড়তেই এখন এধরনের তথ্য প্রকাশ। এরপর হয়তো বলা হবে, নোট বাতিলের সিদ্ধান্তেও সায় ছিল না মোদির! যদিও বিরোধীদের কটাক্ষ উড়িয়ে বিজেপি নেতারা বলছেন, মোদি যে কত গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা করেন এবং অন্যদের মতামতকে গুরুত্ব দেন, তারই প্রমাণ পাওয়া গেল।

এদিকে রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে কোনও নতুন ২০০০ টাকার নোট ছাপা হয়নি। ২০১৮ সালের মার্চ মাসে যেখানে ২০০০ টাকার নোটের সংখ্যা ছিল ৩৩৬ কোটি, সেই অংকটা ২০২০ সালের মার্চে কমে গিয়ে হয়েছে ২৭৩ লক্ষ। অর্থাৎ ২০০০ টাকার নোট ছাপানোর ক্ষেত্রে কেন্দ্রের আর উৎসাহ নেই। বরং আগের ভুল শোধরানো হচ্ছে।

আরও পড়ুন-করোনা-আক্রান্ত হয়ে প্রয়াত কর্ণাটকের বিজেপি সাংসদ অশোক গাস্তি

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...