Sunday, March 15, 2026

রাতভর জেরা চলবে কলকাতাতেই, ভোর হতেই জঙ্গিদের নিয়ে দিল্লি উড়ে যাবে NIA

Date:

Share post:

প্রথমে ঠিক ছিল ট্রানজিট রিমান্ডে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ আল-কায়দা জঙ্গিকে আজ, শনিবার রাতের মধ্যেই দিল্লি নিয়ে যাবে NIA গোয়েন্দারা। কিন্তু বিশেষ কারণে এদিন রাতে দিল্লি যাচ্ছে না NIA. আজ রাতে কলকাতার NIA দফতরের রাখা হবে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জঙ্গিকে। রাতে সেখানেই চলবে টানা জেরাপর্ব। তারপর ভোরের আলো ফুটতেই বিমানে ধৃতদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

তার আগে এদিনই বিকেলে ব্যাংকশাল আদালতে পেশ করা হয় ধৃত ৬ জঙ্গিকে। NIA সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে UAPA আইনের ১৬, ১৭, ১৮, ১৮বি, ৩৮, ২০ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত জঙ্গিদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তাদের তোলা হবে। এরপর ২৮ তারিখ ফের কলকাতার ব্যাংকশাল কোর্টে ধৃত জঙ্গিদের হাজির করানোর নির্দেশ দেন বিচারক। এবং তদন্তের রিপোর্ট জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে NIA-কে।

আরও পড়ুন-বাংলা-কেরল থেকে এনআইএ-এর জালে ৯ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...