Friday, April 24, 2026

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং

Date:

Share post:

শেষরক্ষা হলো না৷

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন ব্যারাকপুরের সাংসদ
অর্জুন সিং। কিছুদিন আগেই ওই ব্যাঙ্কের একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই সাংসদের। বিজেপি সাংসদের উদ্বেগ বাড়িয়ে ১৩ কোটি টাকা ‘ভুয়ো’ অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
তাঁর বাড়িতেও একাধিকবার তল্লাশি হয়েছে। ওই একই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক আধিকারিক এবং ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে৷

এবার ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো অর্জুন সিং-কে। ব্যাঙ্কের চেয়ারম্যান পদের মোট ১২ ভোটের একটিও অর্জুন পাননি৷ ১২-০ ভোটে তিনি অপসারিত হলেন। এই ঘটনা তাঁর এবং বিজেপির কাছে অস্বস্তিকর বিষয় নিঃসন্দেহে৷

প্রসঙ্গত, বছর দুয়েক আগে ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্তে উঠে আসে, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। অথচ সেই পুরো টাকাটাই চলে যায় অন্য অ্যাকাউন্টে। সেই ঘটনায় নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের। এরপর চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ওই মামলায় নাম ওঠে অর্জুন সিংয়ের। বারবারই সাংসদ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ তাতে তাঁর অস্বস্তি এতটুকুও কাটেনি। এবার চেয়ারম্যান পদ থেকেও অপসারিত হলেন তিনি।

আরও পড়ুন- অনুরাগকে গ্রেফতারির আর্জি জানিয়ে মোদির দ্বারস্থ পায়েল, পাল্টা জবাব পরিচালকের

Related articles

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক...