Monday, April 20, 2026

ধোনির সিঙ্ঘম লুকসে মজেছেন সাক্ষী!

Date:

Share post:

পুরোপুরি শেভড নয়। হেয়ারস্টাইলে আমূল বদল, নতুন ছাঁট। গুড়িগুড়ি করে ছাঁটা দাড়ি।দেড় বছর পর ক্রিকেট মাঠে শনিবার এমন রূপেই ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তার সেই নিউ লুক প্রথম দিনেই নজর কেড়েছে বিশ্বের।এবার যেন ৩৯ বছরের ধোনির প্রেমে নতুন করে পড়লেন সাক্ষী। আসলে সিঙ্ঘম লুকসে ধোনিকে দেখে ভক্তরাও অবাক। নতুন দাড়ি ও চুলের স্টাইলে ধোনিকে একেবারে দক্ষিণের নায়কদের মতো দেখাচ্ছে।চেন্নাইয়ের সমর্থকদের কাছে ধোনির এই লুকস দারুণ প্রিয় হয়ে উঠেছে
আইপিএল শুরুর ঠিক আগেই ১৫ অগাস্ট অবসর ঘোষণা করেন। ৪৩৭ দিন পর ক্রিকেট মাঠে ফিরলেন। তাও আবার অবসরের পর প্রথম ম্যাচ। তাই সেই ম্যাচ নিয়ে প্রত্যেকের আগ্রহ তুঙ্গে ছিল।
ধোনির নিউ লুকে আপাতত মজেছেন নেটিজেনরা। মজার ব্যাপার হল, সাক্ষীও ধোনির এই লুকে কার্যত বাকরুদ্ধ হয়ে যান।
এতটাই মোহিত হয়ে যান যে ইনস্টাগ্রামে সাক্ষী ধোনির নিউ লুকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “হে হ্যান্ডসাম!”
বায়ো বাবলে খেলা হলেও অন্য ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের সঙ্গে সীমিত সংখ্যক পরিবারের লোকদের অনুমতি দিয়েছে থাকার জন্য। কিন্তু সিএসকেতে পরিবারের কারোকে সঙ্গে রাখার নিয়ম নেই। সেই কারণে আলাদা থাকছেন সাক্ষী।আমিরশাহিতে কড়াকড়ি এতটাই যে ধোনির দেখাই পাচ্ছিলেন না স্ত্রী সাক্ষী। ধোনিকে এক ঝলক দেখার জন্য তাই সাক্ষী কিছুদিন আগেই অনুশীলনের সময় মাঠে হাজির হন।
সিএসকে দল দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে একসপ্তাহ ধরে। গত শনিবার অনুশীলন বন্ধ থাকলেও রবিবার যথারীতি অনুশীলন হয়। সিএসকে নিজেদের সমস্ত প্র্যাকটিস সেশন লাইভ সম্প্রচার করছে নিজেদের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। গত রবিবার ধোনিদের প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সিএসকের টিম ম্যানেজার সাক্ষীর অনুরোধ ফেরাতে পারেননি। তিনি এক ঝলক শুধু ধোনিকে দেখতে চান। সেই ইচ্ছা পূর্ণ করা হল সঙ্গেসঙ্গেই। সোশ্যাল মিডিয়া থেকে ধোনি বরাবরই দূরে থাকেন। তবে সিএসকের সোশ্যাল পোস্টের অধিকাংশই জুড়ে থাকেন মাহি। সম্প্রতি এমনই এক পোস্ট করেছিল সিএসকে। সেই পোস্টেই দেখা যাচ্ছে সাক্ষী আকুল হয়ে ধোনিক খুঁজছেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।

Related articles

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার...

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...