Monday, May 18, 2026

BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Date:

Share post:

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একই সময় তল্লাশি চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল ও জলঙ্গি থেকে ৬ জন এবং কেরলের এর্নাকুলাম থেকে ৩ আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA. এরা সকলেই মুর্শিদাবাদের ভূমিপুত্র। এরপর মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জঙ্গিকে ব্যাংকশাল কোর্টে তোলা হলে বিচারক NIA-এর তাদের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। আদালত একইসঙ্গে জানিয়ে দেয় আগামী ২৮ সেপ্টেম্বর NIA-কে তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এবং ধৃতদের হাজির করতে হবে। তার আগে ২৪ সেপ্টেম্বর দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তাদের হাজির করবে NIA.

এরপর মনে করা হয়েছিল, শনিবার রাতে অথবা রবিবার সকালে ৬ জঙ্গিকে নিয়ে দিল্লি উড়ে যাবে NIA গোয়েন্দারা। কিন্তু টানা দু’দিন ধরে বিধাননগর দক্ষিণ থানাতে ধৃত জঙ্গিদের একনাগাড়ে জেরা করতে থাকে NIA গোয়েন্দারা। সঙ্গে ছিল রাজ্য পুলিশের শীর্ষকর্তা, আইবি এবং সিআইডি আধিকারিকরাও। আর দুঁদে গোয়েন্দাদের জেরার মুখে ভেঙে পড়ে জঙ্গিরা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তবে আপাতত কলকাতাতে তাদের জেরাপর্ব শেষ। আজ, সোমবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF)-এর বিশেষ বিমানে ধৃত ৬ জনকে নিয়ে যাওয়া হবে দিল্লি। অন্যদিকে, কেরল থেকে ধৃত ৩ জনকেও নিয়ে আসা হচ্ছে দিল্লিতে। সেখানে জঙ্গিদের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা আছে NIA আধিকারিকদের।

আরও পড়ুন : “গজবাওয়া এ তুল হিন্দ” হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে আরও ২ জঙ্গির খোঁজ পেলো NIA

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...