Thursday, May 14, 2026

“MISSION AQIS”, জঙ্গিদের জেরা করে হাড়হিম করা তথ্য পেলো NIA!

Date:

Share post:

মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ ও কেরলের এরনাকুলাম থেকে ধৃত ৩ সক্রিয় আল-কায়দা জঙ্গিকে লাগাতার জেরা করে এবার হাড়হিম করা তথ্য উঠে এলো NIA গোয়েন্দাদের হাতে। “আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট” বা “আকিজ” (AQIS)। যার প্রধান লক্ষ্য, “ইসলামিক উপমহাদেশ”। অর্থাৎ, ভারতীয় উপমহাদেশকে
ইসলামিক উপমহাদেশ প্রতিষ্ঠা করাই ছিল আল-কায়দা জঙ্গিদের উদ্দেশ্য।

সূত্রের খবর, NIA দুঁদে গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল আল-কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা, যার নাম “Al-Qaeda In The Indian Subcontinent” (AQIS)। আর সেই কারণেই তারা হোম রিক্রুট শুরু করেছিল। যারা এদেশের নাগরিক। এখানকার সবকিছুই যাদের নখদর্পণে। সেক্ষেত্রে “মিশন” অনেকে সহজেই সফল করা যাবে এবং “লোকাল বয়”-দের উপর সন্দেহ কম হবে।

জেরার উঠে এসেছে, আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখার লক্ষ্য ছিল– পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মায়ানমার ও বাংলাদেশ মিলিয়ে বৃহৎ ইসলামিক রাষ্ট্র গঠন। সেখানেই নাশকতা করে সরকারের উপর চাপ তৈরি করাই ছিল উদ্দেশ। এদেশে তাদের মিশনকে সফল করতে ধৃত জঙ্গিরা ইতিমধ্যেই কাশ্মীর ও দিল্লির একাধিক জায়গায় রেইকি করেছে। ভারতে ঠিক কতটা জাল বিস্তার করেছে আলকায়দা? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।

এদিকে পশ্চিমবঙ্গের দুই জেলা মুর্শিদাবাদ ও মালদায় ভাবাদর্শকে প্রচারকে অন্য একটা মাত্রা দিতে চাইছিল এই জঙ্গি সংগঠন। মূলত, এই দুই জেলার গরিব ও নিম্নবিত্ত যুবকদের দলে টানাই ছিল লক্ষ্য। সেই কারণে একটি বিশেষ “জঙ্গি পোর্টাল” খোলা হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে NIA. সবচেয়ে চিন্তার বিষয়, পাকিস্তান থেকে পোর্টাল তৈরির নির্দেশ আসার পর নয়া ফর্মুলা নেয় হ্যান্ডলাররা। বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের টানতে হবে। এমনকি, আইইডি বিস্ফোরক তৈরির জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দলে টানতে চাইছে এই মডিউল। যা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...