Wednesday, June 3, 2026

সেই অবিভাজ্য জুটি এবার আর্ত মানুষের পাশে

Date:

Share post:

দশকের পর দশক পার হয়েছে৷ জুটি এখনও অবিভাজ্য৷ পৃথক করা অসম্ভব৷

মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷

সেই ময়দান-কাল থেকেই মানুষের পাশে, নানা ভূমিকায়৷ ফুটবল ছাড়ার পর ধারাভাষ্য আর কোচিং৷ রাজ্য সরকার এই জুটিকেই দায়িত্ব দেয় ‘রেফিউজি হ্যান্ডিক্রাফটস’-এর সামগ্রিক উন্নয়ণের৷ এখনও একসঙ্গে ওরা। মাঠের বাইরে আজও জুটি ভাঙেনি মানস ভট্টাচার্য ও বিদেশ বসুর। ময়দানের বাইরেও দুই মহামারি পরিস্থিতিতেও চলা থামেনি ওদের। দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, বারবার৷ রবিবার বীরভূমের বল্লভপুর এলাকায় ৬টি গ্রামের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন প্রাক্তন দুই ভারতশ্রেষ্ঠ ফুটবলার, মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। দুর্গোৎসব দুয়ারে, তাই বল্লভপুরের গোপালনগর,কামারপাড়া, বেলডাঙ্গার মানুষদের হাতে তুলে দিলেন শাড়ি, জামা- কাপড়, শীতবস্ত্র। করোনা প্রকোপে অনেক পরিবারেই এবার কার্যত পুজো নেই৷ তাদের কথা মাথায় রেখেই মানস- বিদেশদের এই মানবিক উদ্যোগ। পাশাপাশি, এলাকার শিশু- কিশোরদের খেলার জন্য তুলে দেওয়া হয় এক ডজন ফুটবল। মানস বলেছেন, “খেলার সময়ে তো বটেই, খেলা ছাড়ার পরেও সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি৷ তাই এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোরই চেষ্টা করছি।” বিদেশ বসুর কথা, “লক-ডাউনে খেলাধুলাও বন্ধ ছিলো৷ এখন ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে৷ কিশোরদের হাতে তাই ফুটবল তুলে দিয়ে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। প্রতিশ্রুতিমান কেউ থাকলে কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলার ব্যবস্থাও করে দেব।”
জুটি দীর্ঘজীবী হোক৷

আরও পড়ুন-দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...