Monday, March 16, 2026

কৃষি বিল নিয়ে বিরোধিতার মধ্যেই রবিশস্যের এমএসপি বাড়ালো কেন্দ্র

Date:

Share post:

সংসদে পাশ হওয়া কৃষি বিলের প্রতিবাদে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা, তখন কৃষকদের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য অনেকটাই বাড়ানোর পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। কৃষকদের আর্থিক লাভ নিশ্চিত করতে ফসলের এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যসভা যখন কৃষি বিল নিয়ে প্রতিবাদে উত্তাল, তখন সোমবার লোকসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ঘোষণা করেন। তিনি জানান, ২০২০-২১ সালে রবি শস্যের জন্য যে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হচ্ছে তাতে কৃষকরা আগের চেয়েও বেশি আর্থিক সুবিধা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নতুন কৃষি বিল আইনে পরিণত হওয়ার পর এমএসপি উঠে যাবে বলে যে প্রচার শুরু হয়েছে সেটা যে অসত্য, তা বোঝাতেই এদিন এমএসপির ঘোষণা করল সরকার। পাশাপাশি কৃষকদের ক্ষোভে জল ঢালতে রবি শস্যের সহায়ক মূল্যও আগের চেয়ে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, কুইন্টাল প্রতি ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে একাধিক রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য। যেমন, গমের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৫০ টাকা, ছোলাতে ২৫০ টাকা, মসুর ডাল ৩০০ টাকা, সরষের দাম ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে আগের চেয়ে অনেকটাই লাভবান হবেন কৃষকরা।

আরও পড়ুন- দুই দলীয় সাংসদের সাসপেনশনের ঘটনার তীব্র নিন্দা তৃণমূল সাংসদদের

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...