Friday, June 26, 2026

হোমওয়ার্কের গেরো, গাছ উঠে পড়াশোনা ক্ষুদেদের

Date:

Share post:

১৫ বছরের তানিশা, ১৩ বছরের গগন। পড়াশোনার জন্য উঁচু গাছই এখন তাদের ভরসা।

কোভিড পরিস্থিতিতে স্কুল-পাঠশাল বন্ধ। যুগ এখন অনলাইন ক্লাসের। তানিশা, গগনের বাবা তাদের স্মার্টফোন কিনে দিয়েছেন। কিন্তু ইন্টারনেট কই হরিয়ানার মোরনি ব্লকের দাপানা গ্রামে। গাছ বেয়ে মগডালে চড়লে তবু নেটওয়ার্ক মেলে। আর তা দিয়েই কাজ সারতে হয়। রোজের কী পড়া দিচ্ছে স্কুল, সেগুলো কী করে করতে হবে তা জানতে অনলাইন ক্লাস করতেই হবে। তাই ভরসা গাছ।সকলে উঠতে পারে না গাছে। তাই একএকদিন একজন ওঠে। পড়া বুঝে বাকিদের বুঝিয়ে দেয়।

ছাত্রী তানিশা জানাল, ইন্টারনেট পেতে হয় গাছে চড়তে হয় নয়তো গ্রাম থেকে অনেক দূর যেতে হয়। কোনওদিনই সময়ে হোমওয়ার্ক তারা জমা দিতে পারে না।

আরও খবর : স্বমহিমায় ফিরে নতুন মুখের বিপরীতে দীপিকা

মোরনিতে বহু জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবা দূরের ব্যাপার মোবাইল নেটওয়ার্কই কাজ করে না। অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের এই ঝক্কির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।দাপানা গ্রাম পঞ্চকুলা-মাদানা-মরনি লিংক রোড থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে।পঞ্চকুলা শহর থেকে ২৮ কিলোমিটার দূরের গ্রামে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবার এই হাল। গ্রামের বেশিরভাগই হয় চাষ করেন নয়তো দিনমজুর। হাতে গোনা কয়েকটা কম দামি স্মার্টফোন আছে। আর সেগুলোও ভরসা। একজন পড়া বুঝে বাকিদের বোঝায়।

স্থানীয় ভূরি সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সুশীলা দেবী জানেন সমস্যার কথা। বলেলন, ছেলেমেয়েরা এরপরও পড়াশোনার চেষ্টা করছে। অসুবিধে হয় খুব। তবু ওদের উত্সাহ দেখে আমরা উত্সাহ পাই।

পঞ্চকুলার বিধায়ক তথা হরিয়ানা বিধানসভার অধ‍্যক্ষ জ্ঞানচাঁদ গুপ্তা জানিয়েছেন, মোরনি জঙ্গলঘেরা পাহাড়ি এলাকা। মোবাইলের নেটওয়ার্কের সমস্যার কথা তিনি জানেন। নিজেও ভুক্তভোগী। দ্রুত এ নিয়ে পদক্ষেপ করবেন।

এদিকে শিক্ষামন্ত্রী কানোয়ার গোপাল গুজ্জার জানিয়েছেন, পঞ্চকুলার জেলা শিক্ষা আধিকারিকের কাছে তিনি রিপোর্ট চেয়েছেন। রিপোর্ট মিললেই শিক্ষা দফতর ব্যবস্থা নেবে। তবে শুধু হরিয়ানা নয় বেশিরভাগ রাজ্যের গ্রামাঞ্চলেই অনলাইন ক্লাস করতে গিয়ে চরম সমস্যার মুখোমুখি পড়ুয়ারা। লকডাউন নতুন করে ভাবাচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া কার্যকর করা কতটা জরুরি।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...