Saturday, March 14, 2026

মোবাইলের সিম 4G তে পরিবর্তনের নামে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও ১০ লক্ষ টাকা!

Date:

Share post:

মোবাইলের সিম 4G তে পরিবর্তন করার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা! দু’মাস পর জানতে পারলেন প্রতারিত ব্যান্ডেল বালির মোরের বাসিন্দা সঞ্জয় ঘোষ।

গত ২২ জুলাই সঞ্জয়ের মোবাইলে একটি ফোন আসে। তাকে বলা হয় তাঁর সিম কার্ড টি 4G তে পরিবর্তন করতে হবে। এর জন্য বিকল্প কোনও মোবাইল নম্বর থাকলে পাঠাতে বলে। সঞ্জয় তাঁর স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে দেন। কিছুক্ষন পর তাঁর মোবাইল 4G এ্যাক্টিভেশানের জন্য বন্ধ করে দেওয়া হয়। স্ত্রীর মোবাইলে ফোন আসে ICICI ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে। জিজ্ঞাসা করে ICICI ব্যাঙ্কের কোনও অ্যাকাউন্ট বন্ধ আছে কিনা। সঞ্জয় বলেন,ব্যাঙ্কে গিয়ে খবর নিয়ে বলতে পারবেন। দুদিন পেরিয়ে গেলেও মোবাইল সিম অ্যাকটিভ না হওয়ায় সঞ্জয় এলাকার একটি দোকান থেকে আবার মোবাইলটি চালু করেন। প্রায় দুমাস পর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য ২৫ সেপ্টেম্বর চুঁচুড়া ICICI ব্যাঙ্কে যান সঞ্জয় ঘোষ। সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখেন কোনও টাকা নেই। সেখান থেকে ১০ লাখ টাকা উধাও।

কীভাবে তাঁর টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা?

ব্যাঙ্ক জানায় অন লাইন ট্রানজাকশনের মাধ্যমে টাকা তোলা হয়েছে। সঞ্জয়ের সন্দেহ দু মাস আগের মোবাইলে আসা ফোন,সিম 4G করার গল্পেই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিলো। চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন প্রতারিত। সঞ্জয়ে্য মোবাইলে ব্যাঙ্কের অ্যাপ ছিলো। ঘটনার দিন বার বার ফোন করে প্রতারক। কেটে দিলেও ফোন কল অটোমেটিক রিসিভ হয়ে যায়। সঞ্জয় ঘোষের অনুমান তার মোবাইল অপারেট করে অ্যাকাউন্ট ফাঁকা করেছে প্রতারক।

আরও পড়ুন- ভারত কেন নীতি নির্ধারণ কমিটিতে নয়? ৭৫ বর্ষপূর্তিতে রাষ্ট্রসংঘের কর্মপদ্ধতি বদলের ডাক মোদির

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...