Wednesday, May 13, 2026

সেমিফাইনাল নয়, একেবারে ফাইনাল: বাংলায় এখন কোনও উপনির্বাচন হচ্ছে না

Date:

Share post:

সেমিফাইনাল নয়, একেবারেই ফাইনাল ম্যাচ হবে। জাতীয় নির্বাচন কমিশন এখন বাংলায় কোনও উপনির্বাচন না করানোর সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিক দলগুলি বিধানসভা ভোটের আগে জনমত যাচাই করার আর কোনও সুযোগ পাচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বাংলার ফাঁকা বিধানসভা আসনগুলিতে এই মুহূর্তে আর ভোট হচ্ছে না। এমনিতেই সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই যা হওয়ার একবারেই হবে। কোভিড মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, বিহারে বিধানসভা ভোটের দিন ঘোষণার পরেই বাংলার রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল, এখানে বিধানসভার উপনির্বাচন কবে হবে। কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার ক্ষেত্রে এখন আর উপনির্বাচন নয়, পরের বছর একেবারে বিধানসভা ভোট হবে।
বাংলার সঙ্গে আগামী বছর অসম ও কেরলেও বিধানসভা ভোট রয়েছে। সেখানকার আসনগুলিতেও উপনির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, যেহেতু এই রাজ্যগুলিতে ছ’মাসের মধ্যে ভোট রয়েছে তাই এখন আর কোভিড পরিস্থিতিতে উপনির্বাচন হচ্ছে না।

পশ্চিমবঙ্গে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়েছে প্রায় এক বছর হতে চলল। ওই কেন্দ্রের উপনির্বাচন বকেয়া ছিল। মহামারির সময়ে বাংলায় আরও তিন বিধায়কের মৃত্যু হয়েছে। ফলতা ও এগরার বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। অন্যদিকে, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যু হয়েছে দু’মাস আগে। ফলে চারটি বিধানসভা আসন এখন ফাঁকা।

 

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বারবার বিরোধীদের আক্রমণ, মোদি বুঝিয়ে দিলেন রাতের ঘুম উড়েছে

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...