Saturday, May 16, 2026

বড় বড় কথা বলে ভোট চেয়েছিল, মুখোশ খসে গিয়েছে! হাতরাসকাণ্ডে প্রতিক্রিয়া মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাতরাসের দলিত তরুণীর ঘটনায় উত্তাল দেশ। রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ফের একবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বৃহস্পিবার সকালে ট্যুইট করে মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “হাতরাসের ওই দলিত যুবতীর সঙ্গে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তার নিন্দা করার জন্য আমার কাছে কোনও ভাষা নেই।

আরও পড়ুন– যোগী সরকারের রসিকতা, হাতরসের তরুণী ধর্ষিতই হননি!

পরিবারের কাউকে না জানিয়েই মৃতদেহ সৎকার করা হল। এটা একটা সভ্য দেশে লজ্জার ঘটনা। যারা বড় বড় কথা বলে ভোট চেয়েছিল, আজ তাঁদের মুখোশ খসে গিয়েছে।”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...