Wednesday, May 13, 2026

চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

Date:

Share post:

হাথরাসে দলিত কন্যার ধর্ষণ কাণ্ডে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে চাপে পড়ে এবার পাঁচ পুলিশকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশের যোগী সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার বরখাস্ত করা হল হাথরাসের পুলিশ সুপার বীক্রান্ত বীরকে। বরখাস্তের তালিকায় আছেন হাথরাসের ডিএসপি রাম শব্দ, থানার ইনস্পেকটর দীনেশ ভার্মা, সাব ইনস্পেকটর জগবীর সিং ও হেড কনস্টেবল মহেশ পাল। এদের বিরুদ্ধে কর্তব্যে গুরুতর গাফিলতি এবং ঘটনার গুরুত্ব বুঝে সময়মত যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আপাতত হাথরাসের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন শামলির পুলিশ সুপার বিনীত জয়সোয়াল। তবে বিরোধীদের অভিযোগ, শুধু পুলিশের বিরুদ্ধে লোকদেখানো ব্যবস্থা নিয়ে গাফিলতির দায় এড়াতে পারবে না বিজেপি সরকার।

আরও পড়ুন- হাথরাসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের বুকে মমতার বিশাল প্রতিবাদ মিছিল

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...