Monday, May 18, 2026

আদিবাসী অটোচালকের মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও বালুরঘাটে

Date:

Share post:

এক আদিবাসী অটো চালকের মৃত্যুর ঘটনায় বালুরঘাটে আদিবাসীদের থানা ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অস্ত্র নিয়ে পথ চলতি মানুষকে গাড়িকে ধাওয়া আদিবাসীদের। বৃহস্পতিবার দুই অটোচালকের মধ্যে বচসা এর ফলে কালিচরণ কাছুয়ার নামে এক অটোচালকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বালুরঘাট থানায়। পুলিশ থাকলেও তা কার্যত দর্শকের ভূমিকায়।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে দুই অটোচালক কালিচরণ কাছুয়ার ও মিলন বর্মন এর মধ্যে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়। বোল্লা থেকে বালুরঘাট পর্যন্ত অটো চলাচল হয় সেই রাস্তায় যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা এর সৃষ্টি হয় পরে বালুরঘাট এ এসে তা হাতাহাতির সৃষ্টি হয়। অভিযোগ মিলন বর্মন কালিচরণ এর পেটে লাথি মারে এবং সে মাটিতে লুটিয়ে পরে তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কালীচরণ কাছুয়ার এর বাড়ি বোল্লা গ্রাম পঞ্চায়েতের বৈদ্যপুর গ্রামে অভিযুক্ত মিলন বর্মনের বাড়ি বোল্লা গ্রাম পঞ্চায়েতর শরণ গ্রামে। 24 ঘন্টা কেটে গেলেও দোষীকে কে গ্রেফতার না করায় ঘেরাও বিক্ষোভ। দোষীর অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...