Friday, June 26, 2026

দলিতকন্যা মনীষার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি পার্থর

Date:

Share post:

দলিতদের সমর্থনে আজ বেহালা শিমুলতলাতে উত্তর প্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মীকির ধর্ষণ ও হত্যাকারীদের কঠোরতম শাস্তির দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আজ, শনিবার তাঁর বিধানসভা অঞ্চল বেহালায় একটি প্রতিবাদ সভাতে পার্থ চট্টোপাধ্যায় বললেন, “যোগী আদিত্যনাথ সরকার নাটক শুরু করছে। মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার রাজ্যে। সেটাকে ধামাচাপা দিতে যোগী নাটক করছে। দলিতদের উপরে অত্যাচারে সারা দেশে গর্জে উঠেছে। আমরাও এই আন্দোলনে সামিল হয়েছি। দিনের পর দিন দলিতদের উপর অত্যাচার চলছে। আর যারাই বিরোধীতা করছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে ব্যবহার করে। আমাদের সাংসদদের পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। এই অত্যাচারিত দলিতদের সঙ্গে আমরা আছি। আমরা আন্দোলন চালিয়ে যাবো। মনীষা হত্যাকারীর শাস্তির দাবি করছি।”

আরও পড়ুন- ‘বিরাট’ ফর্মে কোহলি! রাজস্থানকে ৮ উইকেটে হারাল বেঙ্গালুরু

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...