Friday, May 15, 2026

মহামারির আবহে বেলুড় মঠের পুজো দেখতে ওয়েবসাইট ভরসা

Date:

Share post:

মহামারির আবহে এবারের দুর্গাপুজোয় বেলুড় মঠের ঐতিহ্যের পুজোয় আমজনতার শামিল হওয়ার সুযোগ থাকছে না। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, সশরীরে নয় মঠের পুজো দেখতে হবে www.belurmath.org এই ওয়েবসাইটে ।
প্রসঙ্গত ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড়মঠে দুর্গাপুজো করেন। স্বামীজির আমন্ত্রণে মা সারদা দেবী স্বয়ং এই পুজোয় অংশ গ্রহণ করেছিলেন। ঐতিহ্যের এই দুর্গাপুজোয় অংশ নিতে লক্ষাধিক মানুষের ঢল নামে প্রতি বছর। কিন্ত এ বছর করোনার সংক্রমণের জেরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে ।

আরও পড়ুন-বিধানসভা ভোটে জোট নয়, নীতীশের বিরুদ্ধে প্রার্থী, সঙ্কট বাড়াল পাশোয়ানরা

বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে , তাঁদের ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে পঞ্চমীতে সন্ধ্যারতি, ষষ্ঠীতে বোধন, কল্পারম্ভ, আমন্ত্রণ, দেবীর অধিবাস, সপ্তমী, অষ্টমীর কুমারী পুজো, নবমীতে সন্ধিপুজো, দশমীর বিসর্জন।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...