Wednesday, May 13, 2026

নির্ভয়ার পর হাথরাস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আইনি লড়াইয়ে এপি সিং

Date:

Share post:

সাত বছরের বেশি সময় ধরে নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ধর্ষকদের বাঁচাতে পারেননি তাদের আইনজীবী এপি সিং। চলতি বছর মার্চে ফাঁসি হয় ধর্ষকদের। সেই এপি সিং এবার হাথরস কাণ্ডের অভিযুক্ত ধর্ষকদের হয়ে আইনি পথে লড়বেন।

নির্ভয়া কাণ্ডের সময় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন এই আইনজীবী। এমন কথাও বলেছিলেন যে, ‘‘অত রাতে কেন বাসে একজন মহিলা তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে ফিরছিলেন?‌ আমার মেয়ের হলে, আমি নিজেই তাঁকে পুড়িয়ে মেরে ফেলতাম।’’ উচ্চবর্ণ সম্প্রদায়ের সংগঠন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে এই আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে। আইনজীবী এপি সিং একটি বিবৃতিতে জানিয়েছেন, ওই সংগঠন চাঁদা তুলে তাঁর পারিশ্রমিক জোগাড় করেছে। অন্যদিকে নির্ভয়ার আইনজীবী সীমা কুশওয়াহা হাথরাসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় আইনি লড়াই লড়বেন।

নির্ভয়া কাণ্ডের পর মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল দেশ। গত এক সপ্তাহ ধরে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। হাথরাসে পুলিশ মোতায়েন করা হয়। এমনকী প্রাথমিকভাবে ঢুকতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। শেষ পর্যন্ত মাথা নত করেছে যোগী আদিত্যনাথ সরকার। এদিকে উত্তরপ্রদেশ পুলিশের দাবি ধর্ষণ হয়নি। গত বৃহস্পতিবার এডিজি প্রশান্ত কুমার বলেন, তরুণীর ভিসেরার নমুনায় কোনও শুক্রাণু মেলেনি। তাই ধর্ষণ হয়েছে বলা যাবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধর্ষণের ৯৬ ঘণ্টার মধ্যে ফরেনসিক নমুনা সংগ্রহ করতে হবে। কিন্তু হাথরাসের ঘটনায় তা মানা হয়নি। যেদিন ধর্ষণ হয়েছিল তার ১১ দিন ফরেনসিক নমুনা গবেষণাগারে পৌঁছয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:শীর্ষ আদালতে পৌঁছে গেলো হাথরাস-কাণ্ড, দায়ের হলো দু’টি তাৎপর্যপূর্ণ মামলা

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...