Saturday, May 16, 2026

মণীশ-খুনে ধৃত আরও এক, গ্রেফতার মোট ৩, আটক আরও ২

Date:

Share post:

খুন হওয়া মণীশ শুক্লার বাবা’র করা FIR-এ নাম থাকা আরও একজনকে CID গ্রেফতার করেছে ৷ এই নিয়ে মণীশ-খুনের দায়ে সবমিলিয়ে CID গ্রেফতার করেছে ৩ জনকে, আটক আরও ২।

টিটাগড় থানায় মণীশের বাবা চন্দ্রমনি শুক্লার করা FIR-এর ৬ নম্বরে নাম থাকা নাজির খান ওরফে নাসির খানকে CID গোয়েন্দারা হেফাজতে নিয়েছেন৷ গত সোমবার তদন্তকারীরা গ্রেফতার করেন খুররম খান এবং গুলাব শেখ নামে দু’জনকে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় এই নাসির খানকে। ধৃত নাসির খানকে নিয়ে মঙ্গলবার মধ্যরাতেই ক্যানিংয়ে যান তদন্তকারীরা। সেখান থেকে আটক করা হয় আরও দু-জনকে৷ FIR-এ নাম থাকা ব্যক্তিদের এবং অজ্ঞাতপরিচয় কিছু জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ বা খুন, ৩৪ বা একসঙ্গে অপরাধ করা এবং ১২০ বি অর্থাৎ ষড়যন্ত্র-করার নির্দিষ্ট ধারায় মামলাও শুরু হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, ধৃত নাসির খান মণীশের উপর গুলিও চালিয়েছিলো৷ CID-র দাবি, খুনের আগে মণীশের উপর নজর রেখেছিলো এই নাসির খান-ই। ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনিই। নাসিরকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করছেন CID-র গোয়েন্দারা৷ প্রাথমিক তদন্তে CID-র ধারনা, মণীশ শুক্লা খুনে এই নাসির খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রসঙ্গত, মৃত মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লা তাঁর ছেলের খুনের ঘটনায় মূল চক্রান্তকারী হিসেবে বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরি-সহ ৮ জনের বিরুদ্ধে টিটাগড় থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন:রাজ্যপালের অতিসক্রিয়তা বিজেপির গভীর রাজনৈতিক চক্রান্তের অঙ্গ! মণীশ খুনে বিস্ফোরক নির্মল

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...