Monday, March 16, 2026

হাথরাসের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য,জাতি বিবাদে উস্কানি দিতে ১০০ কোটি টাকা ফান্ডিং!

Date:

Share post:

হাথরাসের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে জাতি বিবাদে উস্কানি দিতে চেয়েছিল বিভিন্ন বিদেশি সংস্থা। এমনকি, সাধারণ মানুষকে প্ররোচিত করতে ১০০ কোটি টাকা ফান্ডিং করা হয়েছিল। এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে খোদ ইডি। ইডি-র আরও অভিযোগ, উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ১০০ কোটির মধ্যে ৫০ কোটি টাকা স্পনসর করেছে মরিশাস।

আরও পড়ুন- হাথরাস কাণ্ডে রিপোর্ট পেশে সিটের সময় বাড়াল যোগী সরকার
ইতিমধ্যেই ‘জাস্টিস ফর হাথরস ভিকটিম’ নামের ওয়েবসাইটটি তন্ন তন্ন করে খতিয়ে দেখেছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, আন্দোলনে উস্কানি দিতে বিদেশি সংস্থার তরফে ফান্ডিং করা হয়েছে ।বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকারও।
জানা গিয়েছে , হাথরাসের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে জাতি বিবাদে উস্কানি দেওয়ার পিছনে বিদেশি ফান্ডিং করার কোনও তথ্য-প্রমাণ মেলে, তাহলে ইডি-র তরফে আর্থিক তছরুপের অভিযোগ তুলে তদন্ত করা হবে। ইডি-র লখনউ জোনের যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং জানিয়েছেন, সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে হাথরস পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, হাথরাসের ঘটনায় রাজ্য সরকারের বক্তব্যকে রং চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পেশ করা হয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...