Saturday, June 6, 2026

নবান্ন অভিযান আটকাতে রঙিন জলের কামান, ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ-প্রশাসন। সেইমতো বেলা ১২টা ৪০ নাগাদ সাঁতরাগাছি ব্রিজের উপর মিছিল পৌঁছতেই তার ওপর জলকামান ছোড়ে পুলিশ। জলকামান ব্যবহার করা হয়েছে বেগুনি রং। জলের তোড়ে আটকে যান বিজেপির কর্মী-সমর্থকেরা। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর।

এর আগে সাঁতরাগাছি পৌঁছনোর পথের পাশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। যদিও আগে বলা হয়েছিল যে মিছিল শান্তিপূর্ণ হবে। কিন্তু যেখানে যেখানেই বাধা দেয়া হয়েছে সেখানেই মারমুখী হয়ে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

ধুলাগড়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের হাতাহাতি বেধে যায়। পুলিশের বিরুদ্ধে মিছিল আটকাতে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-সোনারপুর স্টেশনে ট্রেনে ভাঙচুর-উত্তেজনা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...