Friday, June 26, 2026

বিজেপির মিছিলে কোথায় মোদির ‘দো গজ কি দুরি’!

Date:

Share post:

দেশে করোনার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বারবার তা নিয়ে সতর্ক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও সভা বা ভার্চুয়াল মিটিংয়ে বারবারই ‘দো গজ কি দুরি’র পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে তাঁর দলের প্রতিবাদ মিছিল বিন্দুমাত্র চোখে পড়লো না সামাজিক দূরত্বে কোনও ছবি।

বৃহস্পতিবার, নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সমর্থন করে রাজ্য বিজেপি। নবান্নের চারদিক থেকে বিভিন্ন রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করে মিছিল। আর সেখানে বিন্দুমাত্র সামাজিক দূরত্ব চোখে পড়েনি। এমনকী অনেক বিজেপি কর্মী-সমর্থকরা মুখে ছিল না মাস্ক। জন্মদিনের পরের দিন নিজের টুইটার হ্যান্ডেল মোদি দেশবাসীর কাছে উপহার চান। তাতে ছিল মাস্ক পরা আর ‘দো গজ কি দুরি’ অর্থাৎ সামাজিক দূরত্ব বিধি মেনে চলা। তাহলে এদিন মিছিলে কী হল? তাঁর দলের কর্মী-সমর্থকরাই তাঁর নির্দেশ মানলেন না। এইসব মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন পদের অধিকারী নেতা-নেত্রীরা।

যেখানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, যেখানে দূর্গোৎসবের মতো বড়ো উৎসবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, এখনও খোলা যায়নি শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে এই ধরনের মিছিল আদৌ সমর্থনযোগ্য কি? প্রতিবাদ, আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি নিজের জায়গায়। কিন্তু এই পরিস্থিতিতে যখন সবকিছুতেই সতর্ক থাকতে হচ্ছে সেই অবস্থায় কীকরে কেন্দ্রের শাসকদল এই ধরনের অভিযানের ডাক দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে।

আরও পড়ুন-যত না গায়ে লেগেছে, তার চেয়ে বেশি লেগেছে আমার মনে, বললেন দিলীপ

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...