Sunday, April 5, 2026

বেয়ারস্টো-ওয়ার্নার ঝড়ে উড়ে গেল পঞ্জাব

Date:

Share post:

সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০১/৬

কিংস ইলেভেন পঞ্জাব ১৩২/১০

৬৯ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএলের ভয়ংকর ওপেনিং জুটিতে অবশেষ পরিচিত ছন্দে দেখা গেল৷ তাদের যৌথ ব্যাটিং তান্ডবে কার্যত উড়ে গেল কিংস ইলেভেন পঞ্জাব। রাখল সানরাইজার্স হায়দরাবাদদের ২০২ রানের টার্গেটে মুখ থুবড়ে পড়ল কে এল রাহুলের পঞ্জাব।
প্রথম পাঁচটি ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি জনি বেয়ারস্টোকে৷ কিন্তু এদিন তাঁর ভয়ংকর ব্যাটিংয়ের সাক্ষী থাকল মরু শহর৷ ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বেয়ারস্টো৷ সঙ্গে যোগ্য সঙ্গ দিল সানরাইজার্স ক্যাপ্টেন। ওপেনিং জুটিতে ১৬০ রান তোলে সানরাইজার্স৷

আরও পড়ুন- হাস্যকর! নবান্ন অভিযানের মধ্যেও বিজেপি-তৃণমূল আঁতাত দেখছে সিপিএম

২০২ রানের পাহাড় তাড়া করতে নেমে পঞ্জাবের ইনিংস ১৩৭ রানে থেমে যায়। নিকোলাস পুরোন ছাড়া পঞ্জাবের আর কেউ ক্রিজে টিকতে পারেনি। পুরোনের ৩৭ বলে ৭৭ রানের ইনিংস ব্যর্থ হয়ে যায় রশিদ খান, খলিল আহমেদ এবং নটরঞ্জনদের বোলিংয়ের সামনে।  ৬৯ রানে হেরে টানা চতুর্থ ম্যাচে পরাজিত হয়ে লিগ টেবিলের একেবারে শেষেই রইল পঞ্জাব। অন্যদিকে হায়দ্রাবাদ লীগ তালিকায় তিনে উঠে এল।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...