Wednesday, May 13, 2026

নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি নয়, বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট

Date:

Share post:

ফ্লিপকার্ট নাগাল্যান্ডে কেন পণ্য সরবরাহ করে না, সেই প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কোহিমার এক বাসিন্দা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফ্লিপকার্ট জানিয়েছিল,
নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় কোহিমায় ডেলিভারি করা যাবে না। এমন অবাক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় । রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়ে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। পরে ভুল বুঝতে পেরে অবশ্য পোস্টটি ডিলিট করে দিয়েছে তারা। কিন্তু তার আগেই ভাইরাল হয়ে গিয়েছে ফ্লিপকার্টের ওই মন্তব্যের স্ক্রিনশট। পরে ক্ষমা একটি পোস্ট করেছে ই-কমার্স সংস্থাটি।

আরও পড়ুন- ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!
কোহিমা ওই ব্যক্তি লিখেছিলেন, ‘কেন ফ্লিপকার্ট নাগাল্যান্ডে ডেলিভারি করে না? আমরা তো এখনও স্বাধীনতা পাইনি আর এখনও ভারতেরই অঙ্গ। সব রাজ্যের জন্য সমান নীতি থাকা উচিত’। নাগাল্যান্ডের জনপ্রিয় গায়ক অ্যালোবো নাগা ফেসবুকে তাঁর ভেরিফায়েড হ্যান্ডলে ফ্লিপকার্টের এমন কাণ্ড নিয়ে মজা করে লিখেছেন, ‘ধন্যবাদ এত তাড়াতাড়ি স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য’।

Related articles

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...