Wednesday, May 13, 2026

জামিন পেয়ে এবার সলমন খানের অন্দরমহলে রিয়া!

Date:

Share post:

২৯ দিনের কারাবাস জীবন কাটিয়ে এবার নয়া ভূমিকায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর এবার তিনি সলমন খানের ‘বিগ বস ১৪’র অন্দরমহলে আসতে চলেছেন। বি-টাউনে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে রিয়ালিটি শোয়ে যোগ দেবেন বলে খবর।

প্রযোজক রোহিত চৌধুরির মন্তব্যের জেরেই আলোচনায় উঠে এসেছেন তিনি। রিয়ার প্রসঙ্গে রোহিত জানান,  তিনি ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শোয়ের ঘরে সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে দেখতে চান। তাঁর বক্তব্য, ওই মঞ্চে রিয়া সারা দেশের সামনে নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন। তবে আদৌ রিয়া আসবেন কি না তা জানা নেই। সলমন খানের উপস্থাপনায় রিয়াকে দেখতে সবাই আগ্রহী, তা বলাই বাহুল্য।

মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর গত বুধবার বম্বে হাইকোর্টে জামিন পান রিয়া চক্রবর্তী। হাইকোর্টের বিচারপতি কোটিয়াল এই জামিনের রায় ঘোষণা করেন। নিম্ন আদালতে জামিন খারিজ হলেও হাইকোর্ট শেষ পর্যন্ত রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করল। রিয়াকে তাঁর পাসপোর্ট ও ১ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। তদন্তকারীদের অনুমতি ছাড়া তিনি মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না। এদিকে জামিনের শর্ত হিসেবে রিয়াকে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। এক্ষেত্রে প্রশ্ন হলো, ‘বিগ বস ১৪’র প্রতিযোগী হলে সেই শর্তের ভবিষ্যৎ কী হবে?

আরও পড়ুন:কেলেঙ্কারি! গুগল বলছে বিরাট নয়, অনুষ্কা শর্মা নাকি রশিদ খানের স্ত্রী

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...