Sunday, May 31, 2026

অভিষেকের টোটকায় ২৪ ঘন্টার মধ্যে ঐক্যবদ্ধ হুগলি তৃণমূলের ছবি

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার ২৪ ঘন্টার মধ্যে হুগলিতে নেতৃত্বের সহাবস্থান। উপলক্ষ্য পুজোর ভার্চুয়াল উদ্বোধন। সৌজন্যে মুখ্যমন্ত্রী।

শ্রীরামপুরের গান্ধী ময়দানে বৃহস্পতিবার বিকেলে শতাব্দী প্রাচীন দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, বিধায়ক-মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, দিলীপ যাদব সহ জেলায় দলের শীর্ষ নেতৃত্ব। যারা দুদিন আগেও নিজেদের মধ্যে আকচা-আকচিতে ব্যস্ত থাকতেন, তাঁরাই আজ পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের সাক্ষী রইলেন।

ডানা ছাঁটার পরেও দিলীপ স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। দিলীপ এদিন সংবাদ মাধ্যমের কাছে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। ডানা ছাঁটা প্রসঙ্গে বলেছেন, এসব আপনাদের কথা। যা করি দলের নির্দেশে করি। সেইসময় দিলীপের পিছনে দাঁড়িয়ে তপন দাশগুপ্তর অর্থবহ হাসি কারওরই চোখ এড়ায়নি। তপন বললেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আর আগামী ভোটে জেলার ১৮টি আসনের মধ্যে সবকটি পাব।

আরও পড়ুন- কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...