Monday, April 6, 2026

ডিজিটাল মিডিয়ায় সর্বাধিক ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন কেন্দ্রের

Date:

Share post:

ডিজিটাল মিডিয়ায় ২৬ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে শুক্রবার ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড বিবৃতি জারি করেছে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড জানিয়েছে, ২০১৯ সাল থেকে শেষে এক বছরে ডিজিটাল মিডিয়ার সংস্থাতে বিদেশি বিনিয়োগ কত হয়েছে তা জানাতে হবে। একইসঙ্গে জানাতে হবে সেই বিনিয়োগের পরিমাণ ২৬ শতাংশের কম না বেশি। যেসব সংস্থা বিদেশি বিনিয়োগ হয়েছে, সেই সংস্থায় সিইও সহ বোর্ড ডিরেক্টার্সে ভারতীয়দের অংশীদারিত্ব বেশি হতে হবে।

বিদেশি বিনিয়োগের এই নীতি ডিজিটাল মিডিয়া তথা বৈদ্যুতিন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন কেন্দ্র। অর্থাৎ যেসব সংস্থা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সংবাদ পরিবেশন করে তারা এই নিয়মের আওতায় থাকবে। যেসব সংস্থা খবর লিখে বা খবর সংগ্রহ করে ডিজিটাল মিডিয়ায় পরিবেশন করে, তাদেরও এই নিয়ম মানতে হবে। কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, কোনও সংস্থা বিদেশি কোনও ব্যক্তিকে তাদের ভারতীয় শাখায় ৬০ দিনের বেশি সময়ের জন্য নিযুক্ত করলে সরকারের অনুমতি বাধ্যতামূলক।

আরও পড়ুন:গুপ্ত স্যাটেলাইট হামলা রুখতে এবার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তৈরি ভারতের

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...