Saturday, June 6, 2026

নাইট ক্যাপ্টেন্সি থেকে সরলেন দীনেশ, গম্ভীরের টুইট বাড়ালো জল্পনার আঁচ

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামার আগেই সকলকে চমকে দিয়ে নাইটের নেতৃত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের হাতে কেকেআরের দায়িত্ব তুলে দেওয়ার কারণ হিসেবে কার্তিক জানিয়েছেন, তিনি তার ব্যাটিংয়ে আরও বেশি করে মনোনিবেশ করতে চান। তবে এভাবে হঠাৎ দীনেশ কার্তিকের অধিনায়ক পথ থেকে সরে দাঁড়ানোর পর একটি টুইট করে বসলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হল জল্পনা।

ক্রমাগত ব্যর্থতার কারণে দীনেশ কার্তিক নিজে থেকে কি অধিনায়ক পর থেকে সরে গেলেন? নাকি সরিয়ে দেওয়া হলো তাকে? বর্তমানে এই প্রশ্ন নিয়ে চলছে কাটাছেঁড়া। গৌতম গম্ভীরের পর ২০১৮ সাল থেকে নাইটের দায়িত্ব কাঁধে নিয়েছেন কার্তিক। তবে দায়িত্ব নিলেও সাফল্যের মুখ সেভাবে দেখতে হয়নি তাকে। ওই বছর প্লে-অফে উঠলেও, ২০১৯ সালে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কেকেআর। চলতি বছরেও সাত ম্যাচে মাত্র চারটিতে জিতেছে নাইট রাইডার্স। চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই কাঠগড়ায় উঠেছেন নাইট অধিনায়ক। এরপরই অধিনায়ক বদলের এই সিদ্ধান্ত। এহেন পরিস্থিতির মাঝেই একটি টুইট করে বসেন গৌতম গম্ভীর। আর তার টুইটকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য।

আরও পড়ুন: ‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

কলকাতাকে পরপর দুবার আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর টুইটে লেখেন, ‘একজন উত্তরাধিকার তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু তা নষ্ট করতে স্রেফ একটি মিনিট যথেষ্ট।’ তার এই টুইটের পর নানা রকম জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। জল্পনা ওঠে তবে কি নাইট শিবিরে সৌরভ গাঙ্গুলীর মত কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন গৌতম গম্ভীর। তবে সেসব প্রশ্নের উত্তর না মিললেও নাইট শিবিরে যে কিছু একটা ঘটে গিয়েছে তা সহজেই অনুমেয়।

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...