Saturday, March 14, 2026

এলপিজি সিলিন্ডারের হোম ডেলিভারির প্রক্রিয়ায় বদল, পয়লা নভেম্বর থেকে লাগু নতুন নিয়ম

Date:

Share post:

পয়লা নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের হোম ডেলিভারির নিয়মে আসতে চলেছে বদল। আগের মতো ফোনে বুকিং করা গেলেও এবার বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম আনছে সংস্থাগুলি।

জানা গেছে, এবার কেবল বুকিং করলেই সিলিন্ডার ডেলিভারি করা হবে না। গ্যাস বুক করলে, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি বিশেষ কোড আসবে। এটিকে DAC অর্থাৎ “ডেলিভারি অথেন্টিকেশন কোড” বলা হচ্ছে। ডেলিভারি বয়কে DAC দেখালে, তবেই আপনাকে গ্যাস ডেলিভারি দেওয়া হবে৷ এই কোড না দেখাতে পারলে আপনি গ্যাসের ডেলিভারি পাবেন না।

আরও পড়ুন : দাদার জীবন বাঁচাতে অস্থিমজ্জা দান করল এক বছরের বোন
গ্রাহকদের সমস্ত বিবরণ, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে। যাঁদের বিস্তারিত বিবরণ ডিস্ট্রিবিউটারের কাছে আপডেট করা নেই তারা ডেলিভারির সময়ে সমস্যায় পড়বেন। তবে ভয়ের কিছু নেই। ডেলিভারি বয়ের কাছে যে অ্যাপ রয়েছে সেখান থেকে নিজের নম্বর রেজিস্টার করিয়ে নিতে পারবেন৷ নম্বর রেজিস্টার্ড না থাকলে, কোড জেনারেট করা যাবে না৷

আরও পড়ুন : মাত্র ১০০ টাকার জন্য সরকারী বাসের চালককে পিষে মারল অন্য বাসের চালক
রান্নার গ্যাসের কালোবাজারি রুখতেই এই নিয়ম লাগু হতে চলেছে। বলে রাখা ভালো, এই প্রক্রিয়া কর্মাশিয়াল সিলিন্ডারের উপরে প্রযোজ্য নয়৷ কেবল ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম৷ আপাতত দেশের ১০০টি শহরে চালু হচ্ছে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যে জয়পুরে প্রাথমিকভাবে চালু করা হয়েছে এই পদ্ধতি। ধীরে ধীরে সারা দেশেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...