Thursday, May 14, 2026

কথা রাখলেন রাহুল, স্বজনহারানো দুই বোনকে বাড়ি দিলেন

Date:

Share post:

প্রতিশ্রুতি রক্ষা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বন্যা ও ধসে স্বজনহারানো কেরলের দুই বোনকে নতুন বাড়ি উপহার দিলেন। এক বছর পরে হলেও নিজের কথা রাখলেন ওয়েনাডের সাংসদ। তিনদিনের কেরল সফরে সোমবার পড়ুয়া দুই বোনের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন তিনি।

আরও পড়ুন- নারাইনকে মাঠে নামানোর তোড়জোড়, নাইটশিবিরের নতুন অতিথি টিম শেফার্ট!

গত বছরের অগাস্টে এক ভয়াবহ ধসে সর্বস্ব হারিয়েছিলেন কেরলের কভলপ্পারা এলাকার দুই ছাত্রী কাব্যা এবং কার্তিকা। স্বজন ও ঘরবাড়ি, সবই খুইয়েছিলেন তাঁরা। লাগাতার বৃষ্টিতে গত অগস্টে কভলপ্পারা এলাকার একটি পাহাড় হেলে পড়ে। বৃষ্টির জেরে বন্যার পাশাপাশি ওই এলাকায় প্রবল ধস নামে। সেই দুর্যোগে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে কাব্যাদের আত্মীয়রাও ছিলেন। এই বিপর্যয়ের পর থেকে টানা হস্টেলে থেকেই পড়াশোনা চালাচ্ছিলেন ওই দুই বোন। প্রাকৃতিক দুর্যোগের পরেই কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ওয়েনাডের সাংসদ রাহুল। সেই সময়ই দুই বোনের সঙ্গে দেখা করেন তিনি। ওই ছাত্রীদের নতুন বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বছরখানেক পরে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ওয়েনাডের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল। নতুন বাড়ি উপহার দিলেন পড়ুয়া দুই বোনকে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...