Thursday, June 25, 2026

ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির মেয়াদ বাড়লো ৩০ নভেম্বর পর্যন্ত

Date:

Share post:

৩০ নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির মেয়াদ বাড়ালো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে এআইসিটিই। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পঠন-পাঠন শুরু হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষ শুরু হবে ওই তারিখ থেকেই।

করোনা সংক্রমণের জেরে ব্যাহত হয়েছে পঠন-পাঠন। আইআইটি, এনআইটি সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে ভর্তি প্রক্রিয়া। এআইসিটিই জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং ভর্তির মেয়াদ বাড়ানো নিয়ে ইতিমধ্যে সুপারিশ পেয়েছে তারা। সেই অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঠন পাঠনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই ৬ দিন ক্লাস নিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একইসঙ্গে শীতকালীন ছুটি এবং গরমের ছুটির দিন কাটছাঁটের ঘোষণা করেছে ইউজিসি। ইউজিসির এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ ডিসেম্বরে ক্লাস শুরু হলে, সপ্তাহে ৬ দিন ক্লাস হবে।

আরও পড়ুন:করোনা আক্রান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ১১

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...