Thursday, April 23, 2026

নগর প্রশাসন উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ-ভারত

Date:

Share post:

বাংলাদেশ-ভারত একে অপরের মধ্যে নগর প্রশাসন উন্নয়নে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে।

ভারতীয় হাইকমিশন জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন- “আনন্দ হোক সামাজিক দূরত্ব মেনে, দূর হোক করোনা”! শহরবাসীকে বার্তা ববির

Related articles

কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’: চোপড়ায় বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ! বৃদ্ধা-যুবককে মারধরের অভিযোগ

চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাদাগিরি। বৃদ্ধা ও যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় কমিশন ও বিজেপি। ভোটের লাইনে দাঁড়িয়ে...

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

রাজ্য চলছে প্রথম দফার ভোট গ্রহণ। ১৫২টি আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে বাড়তি নজর রয়েছে তার মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ।...

ইভিএম বিভ্রাটে তৃণমূলের ভোট বিজেপিতে! টেকনিক্যাল সমস্যা না ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন

ভোটের সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার অন্তর্গত একটি বুথে ভোট কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত কমিশনের (Election Commission) বিরুদ্ধে। বড়ঞা...

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...