Saturday, June 20, 2026

ভাষণে ছিলো না দুর্গাপুজো,ভুল শুধরে বাংলায় টুইট মোদির, আর্জি ‘সঙ্গে থাকবেন’

Date:

Share post:

মঙ্গলবারের ‘ভুল’ সংশোধন করতে বুধবার বাংলা ভাষায় টুইট করতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ওইদিনের ভাষণে নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, নানকজয়ন্তী, ছটপুজোর শুভেচ্ছা জানালেও প্রধানমন্ত্রীর ভাষণে দুর্গাপুজোর উল্লেখ ছিলো না৷ এর পরেই বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়৷ অভিযোগ ওঠে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জন্য প্রধানমন্ত্রী লম্বা শুভেচ্ছা জানালেও বাংলা তথা ভারতের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে তিনি ভুলে গিয়েছেন৷ বিতর্কের আঁচ পৌঁছে যায় দিল্লি৷ নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী৷ বাংলার ভোটের মুখে তাঁর যে মস্ত ভুল হয়ে গিয়েছে, বুঝতে পারেন৷ তারপর বুধবার সেই ভুল সংশোধন করতে টুইট করলেন তিনি, পুরোটাই বাংলা ভাষায়৷

কী লিখলেন প্রধানমন্ত্রী?

মোদি টুইটে বলেছেন, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভ’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামীকাল বেলা ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব | সঙ্গে থাকবেন’।”

পঞ্চমীর রাতে বাংলায় টুইট করে মোদির আর্জি ‘‘সঙ্গে থাকবেন’’ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ ‘‘শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’’-র মধ্যেও রাজনৈতিক বার্তা রয়েছে বলে অনেকের ধারনা৷ দুর্গাষষ্ঠীতেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজাতে চাইছেন মোদি, এমনই মনে করছে রাজনীতির মহল৷

আরও পড়ুন- ভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...