ক্লাস চলাকালীন স্কুলে 'দাদাগিরি' বিজেপি বিধায়কের! আঙুল উচিয়ে হুমকি শিক্ষককে

ক্লাস চলাকালীনই ঝাঁটা হাতে ক্লাসরুমে ঢুকে বচসার অভিযোগ! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (Bankura School) বাঁকুড়ার ইন্দাস এলাকার কুশমুড়ি হাইস্কুলে। অভিযোগ, ইন্দাসের বিজেপি বিধায়ক (BJP MLA) কোনও অনুমতি ছাড়াই ক্লাসে ঢুকে পড়েন এবং প্রকাশ্যেই শিক্ষকের উপর চড়াও হয়ে ঝগড়া শুরু করে।
Sponsored

মঙ্গলবার সকালে কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ শ্রেণির ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ঝাঁটা হাতে ক্লাসে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক। বিধায়কের নাম নির্মল ধাড়া। ক্লাসরুমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ক্লাসের মধ্যেই শিক্ষকের সঙ্গে বচসা শুরু করেন। তাঁর ফলে কার্যতই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে খুদে পড়ুয়ারা। নষ্ট হয় স্কুলের পরিবেশ। আরও পড়ুন: ৭ বছরের নাবালিকা ধর্ষণ করে ড্রামের জলে ডুবিয়ে খুন! অভিযুক্ত প্রতিবেশী ‘কাকু’
স্কুলের তরফে জানানো হয়েছে, যখন বিধায়ক স্কুলে ঢুকছিলেন তখনই তাঁকে বারবার আশ্বস্ত করা হয় যে স্কুলের সাফাইকর্মী আছে। তাঁরা নিয়মিত স্কুল পরিষ্কার রাখেন। কিন্তু তা মানতে নারাজ একগুঁয়ে বিধায়ক। এমনি ক্লাসরুমের মধ্যে গেলেও তাঁকে যথেষ্ট শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি কোনও কথা না শুনেই চড়াও হন শিক্ষকের উপর।
এই ঘটনার পর থেকেই কার্যত বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা বিধায়কের এই আচরণকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অসম্মান বলে সমালোচনা করেছেন। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন, "শিক্ষার্থীদের সামনে শিক্ষককে অসম্মান করা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষাক্ষেত্রে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
