Saturday, March 14, 2026

সুগন্ধিতে আজও নস্টালজিক বাগবাজারের গুপ্তা পারফিউম

Date:

Share post:

১০০ বছরের সুগন্ধ । বাগবাজার বাটার ঠিক উল্টোদিকে শ্যামবাজার মার্কেটে ঢোকার মুখেই বাঁ হাতে পরবে গুপ্তা পারফিউমের দোকান । দোকানের বর্তমান  মালিক তথা কর্মচারী রামপদ মাইতি  প্রায় ৫৫ বছর এর সঙ্গে যুক্ত  ।

দোকানে গেলেই দেখবেন, সাদা চাদরের ওপর একদম সাদামাটা একটি মানুষ বসে আছেন। কিন্তু  মুখে তার হার না মানা হাসি। তিনি আজও  আতর বিক্রি করেন । একসময় এখান থেকেই ব্রিটিশরা সুগন্ধি কেনার জন্যে  ভিড় করতেন ।এক সময়ে এই দোকান থেকে জুঁই ,বেল ,গোলাপ আনারকলি চম্পা ,চামেলি, ফিরদৌস কস্তুরী ,কেওড়া দরবার , শিউলি, চন্দন ,রজনীগন্ধার মতো সুগন্ধি আতর হাতে লাগিয়ে দিতেন এবং তার থেকে মনের মতো গন্ধ বেছে নিতে বলতেন । ১০০, ২০০, ২৫০ নানা রকম শিশিতে এগুলি আজও পাওয়া যায় ।সঙ্গে সুগন্ধি আগরবাতি , গোলাপ জল এবং অবশ্যই ছেচা পান ও পানমশালা। যা খেলে এক অদ্ভুত স্বাদ পাওয়া যায় ।অসাধারণ সেই অনুভূতি ।

উনি না চাইতেই খাইয়ে দিলেন সেই পান । আতর কিনে উঠবো তখন কিভাবে তার ব্যাবহার করবো তাও বলে দিলেন । সকাল ৮.৩০ থেকে সন্ধ্যে ৭.৩০ খোলা থাকে তার দোকান ,রবিবার বন্ধ । পুরোনো যুগের সেই মানুষটির আজও ফোন নেই। যেন ঐতিহ্য বলতে কি বোঝায় তার এক অন্য দিক তুলে ধরলেন বাঙালির একসময়ের অন্যতম নেশা সুগন্ধি আতরের অন্যতম এই প্রতিষ্ঠান ,যে নিজেই আজ নিজের কাছে নস্টালজিক ।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...