Thursday, March 19, 2026

করোনা বিধি মেনেই আজ থেকে বিসর্জন, ঘাটে ঘাটে কড়া নজরদারি

Date:

Share post:

করোনা আবহের মধ্যে এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছিল অনেকটাই জৌলুসহীন। হাইকোর্টের নির্দেশের পর হাজারও বিধিনিষেধ তা আরও ফিকে হয়ে যায়। মণ্ডপে মণ্ডপে পুজো দেখার ভিড় কার্যত উধাও ছিল। পুষ্পাঞ্জলী থেকে শুরু করে আরতি কিংবা কুমারী পুজো, বাঙালির সেরা উৎসব এর মাতামাতির ছবিটা ছিল ম্লান।

আজ, বিজয়া দশমী। মা দুর্গা মর্ত্য থেকে ফিরে যাবেন শ্বশুরবাড়ি কৈলাসে। বাঙালির শারদোৎসবের শেষ বেলা।
মন খারাপ বাঙালির। উৎসবের অন্য দিনগুলির মতো দশমীর চেনা মেজাজও এবার উধাও। সংক্রমণ মোকাবিলায় বিসর্জনেও রয়েছে হাজারও কড়াকড়ি।

আজ, ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চারদিন গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন করা যাবে। তবে অন্যবারের মতো থাকবে না। ভিড়। বিসর্জন দেখার জন্য ঘাটে দর্শনার্থীদের ভিড় জমানোয় আরোপ করা হয়েছে বিধিনিষেধ। করোনা বিধি মেনে তবেই প্রতিমা বিসর্জন করতে পারবেন সকলে। দুটি বেশি গাড়ি নিয়ে ঘাটে আসার অনুমতি নেই।

কোভিডে নিষিদ্ধ সিঁদুর খেলাও। বিসর্জনের জমায়েতে কড়াকড়ি রয়েছে। কোনও শোভাযাত্রা করা যাবে না।
ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা থাকছে। স্পিডবোর্ড থেকে চলবে পুলিশি ও প্রশাসনিক নজরদারি। মাস্ক পরেই ঠাকুর ভাসান দিতে হবে।

আরও পড়ুন-দুঃসময়ে আড়ম্বর নয়: সরকারি অনুদান ফেরাল হাওড়ার পুজো কমিটি

spot_img

Related articles

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...