Tuesday, June 16, 2026

ফের হেলমেট ছাড়াই বাইক সওয়ারি, কলকাতায় বেপরোয়া গতির বলি ২

Date:

Share post:

ফের মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়। চলছে দুর্গোৎসব। আনোন্দোৎসবের মাঝেই প্রতিমা দর্শনে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। এদিন কলকাতাতেই বাইক দুর্ঘটনায় মারা গিয়েছেন দু’জন।

একটি দুর্ঘটনা ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে এবং অপরটি মানিকতলায়। বালিগঞ্জ সার্কুলার রোডের দুর্ঘটনায় জানা গিয়েছে, নবমীতে বান্ধবীর সঙ্গে বাইকে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ২৯-এর বছরের ওই যুবক। তখন রাত আড়াইটে। সেই সময় দ্রুত গতিতে থাকা বাইক থেকে আচমকা রাস্তায় পড়ে যান চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন তাঁর সঙ্গে থাকা তরুণী। খবর পেয়ে রাতেই পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, মৃত যুবক ও আহত তরুণী কেউই হেলমেট পরেছিলেন না।

অপর ঘটনাটি ঘটেছে দশমীর ভোরে। মানিকতলায় দুর্ঘটনার কবলে পড়েন একটি বাইক। গুরুতর জখম হন চালক ও আরোহী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাইক আরোহী। এক্ষেত্রেও ২ জনের কারও হেলমেট ছিল না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-করোনা বিধি মেনেই আজ থেকে বিসর্জন, ঘাটে ঘাটে কড়া নজরদারি

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...