Friday, May 15, 2026

গুজরাত দাঙ্গার টানা ৯ ঘণ্টার জেরা, চা-ও মুখে তোলেননি মোদি!

Date:

Share post:

গুজরাত দাঙ্গার পরিপ্রেক্ষিতে সিটের জেরার মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। ২০০২ সালের সেই দাঙ্গার জেরে সিটের মুখোমুখি বসে মোদিকে জবাব দিতে হয়েছিল চোখা চোখা ১০০টি প্রশ্নের। এবং টানা ৯ ঘন্টার জেরায় তিনি নাকি একটিও প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি। আশ্চর্যের বিষয় হলো এক কাপ চাও সেদিন নাকি খেতে রাজি হননি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই সময় সিট-এর প্রধান ছিলেন আর কে রাঘবন। ২০০২ সালে গুজরাত দাঙ্গার তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিটের দায়িত্ব নেওয়ার আগে রাঘবন সিবিআইয়ের শীর্ষ কর্তা হিসাবে কাজ করেন। শুধু তাই নয় রাঘবন বোফর্স কেলেঙ্কারি, পশুখাদ্য মামলা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির মতো হাইপ্রোফাইল মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে অবসর নেওয়ার আগে সাইপ্রাসের হাইকমিশনারও ছিলেন। রাঘবন তাঁর কর্মজীবন নিয়ে একটি বই লিখেছেন। কার্যত তাঁর আত্মজীবনী। নাম ‘এ রোড ওয়েল ট্রাভেল্ড’। সেখানে তিনি ‘মুখ্যমন্ত্রী মোদি’র প্রসঙ্গ এনেছেন এবং তুলে ধরেছেন অজানা তথ্য।

সিটের জেরার দিন কী হয়েছিল? রাঘবন লিখেছেন, মোদি তাঁর কোনওরকম প্রতিক্রিয়া লুকিয়ে রাখেননি। প্রশ্নের উত্তরে যেরকম ভাব-ভঙ্গি হওয়ার কথা, তিনি সেটাই দেখিয়েছেন। রাঘবনের সহকারি অফিসার মালহোত্রা দুপুরের খাওয়ার জন্য বিরতি নেয়ার প্রস্তাব দেন। মোদি প্রথমে তা প্রত্যাখ্যান করেন। পরে বিরতি নেন, কিন্তু এক টুকরো খাবারও মুখে দেননি। তিনি শুধু জল খেয়েছিলেন এই ৯ ঘন্টার জেরায়। আর সেই জলও এনেছিলেন নিজেই। সিটের দেওয়া চাও প্রত্যাখ্যান করেন।

লেখার শেষে মন্তব্য নেই, শুধু রাঘবন ঘটনার বর্ণনা দিয়েছেন।

 

Related articles

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...